পটিয়ায় পানির ড্রাম থেকে দোকানির লাশ উদ্ধার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ১১:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের পটিয়ায় এক পানের দোকানদার খুন হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার পুলিশ একটি পানির ড্রাম থেকে গলায় রশি প্যাঁচানো ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুল কাদের ওরফে টইল্ল্যা (২৬)। উপজেলার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেয়া এলাকার আবদুল মোনাফের ছেলে।
কাদের কোলাগাঁও ইউনিয়নের কালার পোল এলাকার ফোর এইচ গ্রুপের গেইট সংলগ্ন একটি পানের দোকান চালাতেন। এ ঘটনায় তার দোকানটির সামনে থাকা জসিমের হোটেলের কর্মচারী আশিককে আটক করেছে পুলিশ।
কোলাগাঁও ইউনিয়নের বাসিন্দা ঠিকাদার নজরুল ইসলাম বলেন, সোমবার থেকে নিখোঁজ ছিল কাদের। আমরা তার লাশটি ড্রামের ভেতর দেখার পর পুলিশকে খবর দিই।
পটিয়া থানার পরিদর্শক ও কালার পোল পুলিশ ফাঁড়ির আইসি কায়সার হামিদ সমকালে বলেন, কাদেরকে পানির ড্রামে গলায় রশি প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। তার লুঙ্গির সঙ্গে প্রায় সময় ৫০-৬০ হাজার টাকা থাকতো। সে এন্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার করতো।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে তার নিকট থেকে টাকা কিংবা মোবাইল ছিনতাই করার জন্য এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। সন্দেহজনক ভাবে ঘটনাস্থলের পাশে জসিমের হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছেে। আটক হওয়া হওয়া কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ খুনের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
