ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩ | ১৬:৩৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ | ১৬:৩৭

চাঁদপুরের মেঘনার লগিরচর এলাকায় নৌ পুলিশের অভিযানে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া জেলে শাকিল হোসেন বেপারীর (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আজকা বাজার এলাকা থেকে তার মরদেহ ভাসতে দেখে নৌ পুলিশকে জানান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শাকিল সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া এলাকার মো. রহিম বেপারীর ছেলে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিয়মিত অভিযানে মা ইলিশ নিধনকালে জেলেদের আটকের চেষ্টা করা হয়। এ সময় জেলেরা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। আমরাও এগিয়ে যাই। ওই ট্রলারে থাকা আটজন জেলের মধ্যে সবাই নদীতে ঝাঁপ দেন। সাত জনকে আটক করলেও একজন নিখোঁজ থাকেন। পরে বাকি সাত জনকে মামলার পর আদালতে পাঠানো হয়। আজ ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, মরদহে থানা থেকে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

নৌ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘পালানোর সময় ট্রলারে থাকা ৮ জেলেই নদীতে ঝাঁপ দিলেও একজন নিখোঁজ হন। সেই জেলের মরদেহ আজ বৃহস্পতিবার উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ আইন বলবৎ করা হয়।

আরও পড়ুন

×