ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কেরাণীগঞ্জ সকালে ৪৫ জন আটক

কেরাণীগঞ্জ সকালে ৪৫ জন আটক
×

ছবি: সমকাল

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৪:৪৫ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৫:৩৪

ঢাকার কেরানীগঞ্জে ঢাকার চারটি প্রবেশপথে ধরপাকর করছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে চীন-মৈত্রী সেতুর দক্ষিণ প্রান্ত হাসনাবাদ, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ প্রান্ত কদমতলী ও বসিলা সেতুর দক্ষিণ প্রান্ত ঘাটারচরে ব্যপক অভিযান চালিয়েছে পুলিশ। তিনটি প্রবেশপথ থেকে ৪৫ জনকে নেতাকর্মীদের আটক করেছে আইনশৃংখলা বাহিনী। বিআরটিএ অফিস থেকে ১৪জন ও কদমতলী সেতুর প্রান্ত থেকে ১৯ জন, ধলেশ্বরী থেকে ৫ জন ও বসিলা সেতুর দক্ষিণ প্রান্ত ঘাটারচর থেকে ৭ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী।

সিরাজদিখান থেকে আটকের সময় মো. সানাউল্লাহ নামের এক ব্যক্তি বলেন, ‘লালবাগ বোনের বাসায় যাওয়ার সময় আমাকে আটক করে। বাস থেকে প্রথমে পুলিশ নামিয়ে দেয়। হেটে যাওয়ার সময় আমাকে পুলিশ আটক করেছে।’

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা শান্তি চাই, কেউ অশান্তি সৃষ্টি করলে আমরা তো ব্যবস্থা নিতে বাধ্য হব। তিনটি প্রবেশপথ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।’ আটক ব্যক্তিদের মধ্যে কতজন বিএনপির নেতাকর্মী তা জানাতে পারেনি পুলিশ। এমনকি তাদের নামও বলা হয়নি।

আরও পড়ুন

×