ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

উপসর্গ নিয়ে মারা যাওয়া রাজবাড়ীর সেই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন

উপসর্গ নিয়ে মারা যাওয়া রাজবাড়ীর সেই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৪:১২

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকায় মারা যাওয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাসিন্দা মোসলেম উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে আইইডিসিআর থেকে আসা টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন।  সর্দি, কাশি, জ্বর, গলাব্যথায় নিয়ে গত মঙ্গলবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন বুধবার তার নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আগে মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিসহ ৪৭ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩৯ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে শুধু মৃত মোসলেমের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি সব নেগেটিভ।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পরিবারের সব সদস্যসহ তার জানাজায় অংশ নেয়া সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।






আরও পড়ুন

×