ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাজাপুরে নার্সসহ দুইজনের করোনা শনাক্ত

রাজাপুরে নার্সসহ দুইজনের করোনা শনাক্ত
×

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ২১:৩৮

ঝালকাঠির রাজাপুরে এই প্রথম এক নার্সসহ ২ জনের শরীর করোনা শনাক্ত হয়েছে। একজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন এবং অপর বৃদ্ধ ব্যক্তি রাজাপুরের সীমান্তবর্তী কাউখালি উপজেলার শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা। 

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ওই নার্সের মেয়ে ঢাকা থেকে এসেছেন। ধারণা করা হচ্ছে তার মেয়ে থেকেই সংক্রমণ নার্সের শরীরে ছড়িয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা শহরের একটি এলাকায় ওই নার্সের বাসা। তার বয়স ৪৫ বছর। এছাড়া ৭২ বছরের এক ব্যক্তির শরীরেও করোনা শনাক্ত হয়েছে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নার্সসহ এ দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে সোমবার পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

আরও পড়ুন

×