ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেহেরপুরে ৬৩৯ বোতল ফেনসিডিলসহ আটক ৩

মেহেরপুরে ৬৩৯ বোতল ফেনসিডিলসহ আটক ৩
×

প্রতীকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ২১:৪০ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ২১:৫৩

মেহেরপুরের গাংনী উপজেলায় ৬৩৯ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা সেন্টার বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- গাংনী উপজেলার কাজিপুর বুড়িপুতা এলাকার মিয়াজির ছেলে দুখু মিয়া (২০), ছাতিয়ান গ্রামের হামিদুল ইসলামের ছেলে রানা ইসলাম (২০) ও একই গ্রামের সাহেদ আলীর ছেলে সাব্বির হোসেন (১৯)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, কাজিপুর থেকে একটি মিনিট্রাক যোগে কুষ্টিয়ায় ফেনসিডিল ও গাঁজা পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে হাড়াভাঙ্গা সেন্টার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাক থামিয়ে ওই তিন যুবককে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৬৩৯ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজা পাওয়া যায়।

ওসি বলেন, মাদকদ্রব্য বহনকারী  ট্রাকটি জব্দ করে গাংনী থানায় নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের আটক করতে অভিযান চলছে।

আরও পড়ুন

×