কমলনগরে ১০ মাসের শিশু করোনায় আক্রান্ত
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ২২:৩১
লক্ষ্মীপুরের কমলনগরে ১০ মাস বয়সী একটি শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জ্বর, সর্দি ও কাঁশিতে আক্রান্ত উপজেলার চরলরেন্স ভক্তপাড়া এলাকার ওই শিশুটিকে স্বজনরা ২১ এপ্রিল চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ আসে।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১০ মাস বয়সী এ শিশু নিয়ে কমলনগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এর আগে এক চিকিৎসকসহ চারজন করোনায় আক্রান্ত হন।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- করোনাভাইরাস