ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

জয়পুরহাটে আরও ৯ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটে আরও ৯ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ২২:৪৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ২২:৫৮

জয়পুরহাটে নতুন করে আরও নয় জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন।

মঙ্গলবার দিবাগত রাতে রির্পোট হাতে পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। নতুন আক্রান্ত নয় জনই জেলার কালাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্তরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কয়েকদিন আগে তাদের নিজ নিজ বাড়ি এসেছেন। গ্রামে তাদের হোম কোয়ারেন্টিনে রাখার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার রাতে তাদের রিপোর্ট সিভিল সার্জন অফিসে পাঠানো হয়।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। বর্তমানে জেলার আইসোলেশনে ৪৪ জন এবং হোম কোয়ারেন্টিনে আছেন ৯৩৬ জন। তাদের অধিকাংশই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে বাড়িতে এসেছেন।

আরও পড়ুন

×