ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

আত্রাইয়ে প্রথম করোনা শনাক্ত ৩ জনের

আত্রাইয়ে প্রথম করোনা শনাক্ত ৩ জনের
×

প্রতীকী ছবি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০০:৩৭

নওগাঁর আত্রাইয়ে প্রথমবার তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের দুইজন একই পরিবারের, অন্যজন তাদের বাড়িতে কাজ করতে এসেছিলেন। এদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী।

আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি এ সব তথ্য নিশ্চিত করেছেন।

রোকসানা হ্যাপি জানান, অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক আসার পর ওই বাড়ির আক্রান্তদের মাঝে করোনার উপসর্গ দেখা দেয়। পরে ধানকাটা শ্রমিকসহ বাড়ির সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পাঠানো হয়। সেই সাথে তাৎক্ষণিক শ্রমিকসহ ওই বাড়ির সবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। পরে পাঠানো নমুনার রিপোর্টে ৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরও ২ জন শ্রমিকের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন

×