ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনা শনাক্ত ও লকডাউন না মেনে স্বাস্থ্য পরিদর্শককে লাঞ্ছনা

করোনা শনাক্ত ও লকডাউন না মেনে স্বাস্থ্য পরিদর্শককে লাঞ্ছনা
×

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০১:৩১

পটুয়াখালীর বাউফলে করোনা পজিটিভ এক ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক স্বাস্থ্য পরিদর্শক ও তার স্বামী। করোনা শনাক্তের ঘটনায় ক্ষিপ্ত হয়েই লকডাউন হওয়া বাড়ির লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। তারা করোনা আক্রান্ত ও লকডাউন মানেন না বলেও ঘোষণা দেয়।

বুধবার এই অভিযোগের ভিত্তিতে ওই বাড়ির ৬ জনকে কোয়ারেন্টাইনে নিয়েছে প্রশাসন। বর্তমানে করোনাআক্রান্ত ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, বাউফলের বিলবিলাস গ্রামে ঢাকা থেকে আসা এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। পরে বাড়িটিও লকডাউন করা হয়। এদিকে সামাজিকভাবে হেয় করতেই তাকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছেন- এমন অভিযোগ তুলে ওই এলাকায় বসবাসরত ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মরিয়ম বেগমের স্বামী আনিচের ওপর চড়াও হয় আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্য দুলাল গাজী, ফিরোজ গাজী, রেজাউল গাজী, জাকির গাজীসহ অন্যরা। স্বামীকে লাঞ্ছনার কথা শুনে স্বাস্থ্য পরির্দশক মরিয়ম ঘটনাস্থলে গেলে তাকেও গালিগালাজ করা হয়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ঘটনা জানতে পেরে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালীসহ কর্মকর্তারা গিয়ে  ওই বাড়ির ৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনে নেন। এ ছাড়া করোনা পজেটিভ রোগীকে বাউফল সরকারি কলেজের একটি কক্ষে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×