উল্লাপাড়ায় ট্রাকচাপায় ফুলগাছ বিক্রেতা নিহত
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০১:৪১
সিরাজগঞ্জের উল্লাপাড়ার মহাসড়কে ট্রাকচাপায় ভ্যানরিকশার আরোহী ফুলগাছ বিক্রেতা আব্দুল আলিম (২৫) নিহত হয়েছেন।
বুধবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম উপজেলার বড়হর ইউনিয়নের গুয়াগাঁতী গ্রামের মঞ্জিল আলীর পুত্র।
একই দুর্ঘটনায় আহত হন একই গ্রামের সহিদ ও সুলতান নামে আরো দু’জন ফুলগাছ ব্যবসায়ী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল আলম জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- সিরাজগঞ্জ