চট্টগ্রামে দুই শতাধিক বয়-বেয়ারাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৮:২০
অঘোষিত লকডাউনের কারণে বন্ধ সবকিছু। কাজ না থাকায় এতে উপার্জনহীন হয়ে পড়েছেন চট্টগ্রামে কমিউনিটি-কনভেনশন সেন্টারে কর্মরত বয় বেয়ারারা। এতে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। তাদের এমন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবক ফরিদ মাহমুদ।
রোববার চট্টগ্রামের দুই শতাধিক বয় বেয়ারাদের হাতে তিনি তুলে দেন খাদ্য সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি সুরথ কুমার চৌধুরী, সদস্য নেছার আহমেদ, আশরাফুল গনি চৌধুরী, দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন ভুইয়্যা প্রমুখ।
ব্যক্তিগত উদ্যোগে এমন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তার এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন বয় বেয়ারারা।
সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, লকডাউনের শুরু থেকে যারা বিবাহ-মেজবানী-অনুষ্ঠানে বয়- বেয়ারার কাজ করে তারা সম্পুর্ণ বেকার। সমাজের এই শ্রেণিটার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনায় কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক বয় বেয়ারাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
- বিষয় :
- চট্টগ্রাম