সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০১:১৪
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫) রায়গঞ্জের পুর্ব আটঘরিয়া গ্রামেরবাসিন্দা। অপরজন সলঙ্গা থানার কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম পাষান আলী (৫০) রয়হাটি গ্রামের পর্বত উল্লাহর ছেলে।
মঙ্গলবার সকালে রায়গঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চাান্দাকোনায় ট্রাকচাপায় ইসমাইল মারা যান। এর আগে সোমবার রাতে একই মহাসড়কের রয়হাট্টি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরতর আহত হন পাষান। হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে লাশ দু’টি স্বজনরা নিয়ে গেছেন। ঘাতক মাইক্রোবাস ও ট্রাকটি আটক করা যায়নি।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- সড়ক দুর্ঘটনা