অভয়নগরে প্রথম একজনের করোনা শনাক্ত
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০১:২৫
যশোরের অভয়নগর উপজেলায় এই প্রথম একজনের করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহামুদুর রহমান রিজভী এ তথ্য জানিয়েছেন।
করোনাভাইরাস শনাক্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার পুড়াখালী গ্রামে। তার বয়স ৭০। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত অভয়নগর উপজেলার ৫৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। সোমবার পর্যন্ত সবই নেগেটিভ রিপোর্ট এসেছে। আজ সকালে যশোর সিভিল সার্জনের কার্যালয় থেকে একজনের পজেটিভ রিপোর্ট আসে।
অভয়নগর উপজেলা কর্মকর্তা ডা: মাহামুদুর রহমান রিজভী বলেন, মঙ্গলবার সকালে প্রথম ৭০ বছর বয়সী এক ব্যাক্তির পজেটিভ রিপোর্ট এসেছে। সংক্রমণের কারণ ও ওই ব্যক্তির পরিবারের অন্যদের নমুনা সংগ্রহের জন্য তার বাড়িতে লোক পাঠানো হচ্ছে।