সিরাজদীখানে একদিনে ১৫ জন করোনা শনাক্ত
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০১:২৯ | আপডেট: ০৫ মে ২০২০ | ০১:৩৩
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় একদিনে চিকিৎসক-নার্সসহ ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক, ৬ জন নার্স ও আক্রান্ত ৬ নার্সের তিনজন স্বজন এবং উপজেলা পল্লী বিদ্যুতের ৪ জন কর্মচারীর নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে সিরাজদীখানে মোট ৪৪ জন করোনা শনাক্ত হলো। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩জন।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- করোনার প্রাদুর্ভাব
- সিরাজদীখান