মিঠামইনে বজ্রপাতে ২ জনের মৃত্যু
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০১:৫২
কিশোরগঞ্জের মিঠামইনে দক্ষিণের বড় হাওড়ে মঙ্গলবার ভোরে ধান কাটতে গিয়ে মন্সুর (৬৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
নরসিংদী জেলার পলাশ উপজেলার বারই গ্রামের বাসিন্দা মন্সুর। তার পিতার নাম সুলেমান মিয়া।
এছাড়া মঙ্গলবার ভোরে আব্দুল্লাপুর ইউনিয়নের ফরিদপুর হাওরের সুতাং নদীতে মাছ ধরতে গিয়ে নিমচাদ দাস (৫৫) নামে এক জেলে মারা গেছেন। তিনি পশ্চিম বাজুকা গ্রামের মৃত কটন দাসের পুত্র।
আব্দুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার খা এসব তথ্য জানিয়েছেন।