ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু
×

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০২:০৬

চাঁদপুরের হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় ৩ জনের মৃত্যু হলো। 

মৃত ব্যক্তি হাজীগঞ্জ সদর ইউনিয়নের উত্তর অলিপুর গ্রামের বাসিন্দা মো. শহীদউল্যাহ (৬৫)।  

সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।

তিনি গত ৪/৫ দিন ধরে জ্বর,সর্দি,গলাব্যথায় ভুগছিলেন। রোববার দিবাগত রাতে তার পাতলা পায়খানা ও বমি হয়। সোমবার রাতে বাড়িতেই তার মৃত্যু হয়। 

ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর জানান, হাসপাতালের একটি টিম মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রেজাউল করিম বলেন, আমাদের একটি টিম মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট আসলে বোঝা যাবে।





আরও পড়ুন

×