ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

ধামরাইয়ে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

ধামরাইয়ে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
×

স্বজনদের আহাজারি- সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০২:২১ | আপডেট: ০৫ মে ২০২০ | ০২:৪৪

ঢাকার ধামরাইয়ের মধ্য কেলিয়া গ্রামে চাচাত ভাই সাত্তারের (৩০) ছুরিকাঘাতে খুন হয়েছে ইমন হোসন (১৭) নামে এক স্কুলছাত্র।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কেলিয়া গ্রামের হুমায়ুন আহম্মদের ছেলে সাত্তার নেশা করে ইমনের মা শিল্পী আক্তারকে বকাবকি করছিলেন। এসময় ইমন বকা দিতে বারণ করে সাত্তারকে। এতে তিনি ক্ষীপ্ত হয়ে অনেকের উপস্থিতে ইমনকে ছুরিকাঘাত করেন সাত্তার। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইমন।

ধামরাই থানার অফিসার ইনর্চাজ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, সাত্তারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×