ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মিঠামইনে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল

মিঠামইনে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল
×

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০২:২৭

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ঘাগড়া বাজার থেকে চমকপুর মাদ্রাসা পর্যন্ত অলওয়েদার রাস্তার নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে।

রাস্তা সাথে পুকুরের দিকে ব্লকগুলো নিম্নমানের হওয়ায় এসব ব্লক নষ্ট হয়ে যাচ্ছে। এই কাজের শুরুতেই কাজ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। এ নিয়ে সমকালে একটি প্রতিবেদন প্রকাশি হলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, উপজেল প্রকৌশলী রাকিবুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়্যারম্যন ইব্রাহিম মিয়া সরেজমিনে রাস্তা পরিদর্শন করেন। কিন্তু এরপরও রাস্তার কাজে স্বচ্ছতা আসেনি। 

জানা যায়, এ রাস্তার কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মোট ব্যয় ১ কোটি ৮২ রাখ টাকা। বর্তমানে ৭০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 

রাস্তার ফাটলের বিষয়ে জানতে রাস্তার কাজে নিয়োজিত ঠিকাদার নুরুল ইসলামের ফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, এই রাস্তার কাজে কোনো অনিময় হলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজ এখনো অনেক বাকি রয়েছে। 

আরও পড়ুন

×