ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় ট্রাকের চাপায় মসিজদের ইমাম নিহত

উল্লাপাড়ায় ট্রাকের চাপায় মসিজদের ইমাম নিহত
×

ফাইল ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৩:২৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় পাষান আলী (৫০) নামের এক মসজিদের ইমাম মারা গেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার চড়িয়াশিখা গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি সিরাজগঞ্জের সলংগা থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং একই গ্রামের শাহী জামে মসজিদে ইমামতি করতেন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল ইসলাম জানান, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। 




আরও পড়ুন

×