মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
×
ফাইল ছবি
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৩:৫১
হবিগঞ্জের মাধবপুরে ফাঁস লাগানো অবস্থায় মাফিয়া বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য বারিক মিয়া জানান, উপজেলার ঘিলাতলী গ্রামের সিরু মিয়ার মেয়ে মাফিয়া বেগমের সঙ্গে প্রায় দেড় মাস আগে আদাঐর গ্রামের সুজন মিয়ার বিয়ে হয়।
মাধবপুর থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।