ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নাটোরে করোনায় নতুন একজনসহ মোট আক্রান্ত ১০

নাটোরে করোনায় নতুন একজনসহ মোট আক্রান্ত ১০
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৪:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরে সোমবার রাতে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি একজন স্বাস্থ্যকর্মী। এ নিয়ে জেলায় ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হল। এছাড়া একদিনে সর্বোচ্চ ১৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

এ দিকে এক মাসে ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করে তিন দফায় ১০ জনের রেজাল্ট পজেটিভ এবং ২৩৪ জনের রেজাল্ট নেগেটিভ পাওয়া গেছে। পুরাতন আরো ৩১৪ জনের রেজাল্ট পেন্ডিং রয়েছে। দেশে করোনা সংক্রমণের ৫১তম দিন পর্যন্ত নাটোর করোনা মুক্ত থাকলেও গত ২৮ এপ্রিল মঙ্গলবার একদিনে ৮ জন এবং পরদিন বুধবার আরো একজন সহ ৯ জন করোনা রোগী শনাক্ত  হয়। সর্বশেষ  গত সোমবার রাতে আরো একজন সংক্রমিত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১০ জনে।

এ দিকে মঙ্গলবার একদিনে সর্বোচ্চ সংগৃহীত ১৩৩ জনের নমুনার মধ্যে সিংড়া উপজেলায় ৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । দ্বিতীয় সর্বোচ্চ ৪০ জনের নমুনা সংগ্রহ করা  হয়েছে নাটোর সদর উপজেলায়। এছাড়া লালপুরে ৯ জন এবং বাগাতিপাড়ায় ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।  এসব সংগৃহীত নমুনার রেজাল্ট দেরীতে আসার কারনে অনেকেই শংকিত হয়ে পড়েছেন। অজানা শংকা তাদের পেয়ে বসেছে।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের টেলিমেডিসিন বিভাগে কর্মরত এক স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে তার শরীরে করোনার উপসর্গ নেই। তবু তাকে কোয়ারেন্টাইনে রাখা সহ হাসপাতালের টেলিমেডিসিন সেবা বন্ধ করা হয়েছে। 

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, মানুষকে ঘরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি কর্মহীনদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। সেনাবাহিনীর সদস্যসহ করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও  প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সকল সদস্য এবং স্বাস্থ্য বিভাগ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সর্তক ও সজাগ রয়েছেন।

আরও পড়ুন

×