ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সিলেটে আরও ১২ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ১২ জনের করোনা শনাক্ত
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ মে ২০২০ | ১২:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেট বিভাগে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১২ জনের করোনা শনাক্ত হয়। এদের নিয়ে সিলেটে ২৫৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। নতুন শনাক্তরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার। এর মধ্যে মৌলভীবাজার জেলার ৮, সিলেটের ৩ জন, হবিগঞ্জ ১ জন রয়েছেন।

আরও পড়ুন

×