মৌলভীবাজারে নতুন করে করোনায় আক্রান্ত ৩ চিকিৎসকসহ ৮ জন
ফাইল ছবি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০১:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে একদিনে তিন চিকিৎসক, দুই নার্সসহ আট জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, হাসপাতালের যারা আক্রান্ত হয়েছেন তাদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি বলেন, হাসপাতালের যেসব বিভাগের চিকিৎসকসহ অন্যান্যরা আক্রান্ত হয়েছেন সেসব বিভাগে সাময়িকভাবে সেবা বন্ধ রাখা হবে। তাছাড়া হাসপাতাল এলাকায় তিন দিনব্যাপী জীবাণুনাশক অভিযান পরিচালনা শুরু করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগোর শরীরের নমুনা গত ২৫ এপ্রিল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ৩ মে ফলাফল আসে তার করোনাভাইরাস পজিটিভ। ৫ মে দ্বিতীয় বার নমুনা পরীক্ষার ফলাফল আসে নেগেটিভ। এ কথা জানিয়েছেন তত্ত্বাবধায়ক নিজে।