লক্ষ্মীপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ২০:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুরে মোট করোনাআক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ জনে।
চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি নমুনা পরীক্ষার ফলাফলে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের ১৫ জনের পজিটিভ শনাক্ত হয়। এছাড়া চট্টগ্রাম বিআইটিআইডিতেও লক্ষ্মীপুরের একজন পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলান্ত মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৭৮ জন। এ ছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
জেলায় আইসোলেশনে রয়েছেন বর্তমানে পাঁচজন এবং কোয়ারেন্টাইনে আছেন বর্তমানে ৯৮৭ জন। তবে বেশিরভাগ মানুষ সামাজিক দূরত্ব মানছেন না বলে জানা গেছে।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গফফার এ সব তথ্য জানিয়েছেন।