গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ খুন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ২১:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সামচুল হক মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার মধ্য হরিণাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামচুল হক মোল্লা মধ্য হরিণাহাটি গ্রামের মৃত সুরাত আলী মোল্লার ছেলে।
এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ পুতুল বেগম নামে এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কোটালীপাড়া থানার ওসি লুৎফর রহমান বলেন, সামচুল হক মোল্লার সাথে জমিজমা নিয়ে প্রতিবেশি সালাম সিকদারের বিরোধ চেলে আসছিল। এর জের ধরে প্রতিবেশি হাসেন আলী সিকদারের ছেলে সালাম সিকদার ও তার পরিবারের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় সামচুল হক মোল্লাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।আহত সামচুল হক মোল্লাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সালাম সিকদারের স্ত্রী পুতুল বেগমকে আটক করা হয়েছে।