ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গোপালগঞ্জে দুই চিকিৎসকের করোনা শনাক্ত

গোপালগঞ্জে দুই চিকিৎসকের করোনা শনাক্ত
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ২৩:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জে নতুন করে ২ চিকিৎসকের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেনারেল হাসপতালের চিকিৎসক। এদের মধ্যে ১ জন কোটালীপাড়া ও অপরজন গোপালগঞ্জ থেকে নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক, ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ চিকিৎসক ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ চিকিৎসক ও নার্সসহ ৩ জন রয়েছেন। 

আরও পড়ুন

×