শিবালয়ে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে হাসি
ছবি: সমকাল
নিরঞ্জন সুত্রধর, শিবালয় (মানিকগঞ্জ)
প্রকাশ: ১২ মে ২০২০ | ২৩:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
শিবালয়ে বোরো ধান কেটে ঘরে তোলায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। উপজেলার বিভিন্ন ফসলি মাঠের পাকা বোরো ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। এবার এ উপজেলায় বোরো ধানের বাস্পার ফলন হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। বোরো ধানের বাস্পার ফলন হওয়ায় এ উপজেলার মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে অতিরিক্ত কয়েক মেট্রিকটন ধান বিক্রি করতে পারবেন কৃষকরা।
কিন্তু করোনাভাইরাসের কারণে এবার ধান কাটার শ্রমিকদের সংকট দেখা দিয়েছে। প্রতি বছর বোরো ধান কাটার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ধান টাকার শ্রমিক এসে আরিচা ঘাটে এসে জমা হয় শ্রম বিক্রি করার জন্য। ওই ধান কাটার শ্রমিকদেরকে জনপ্রতি প্রতিদিন ৫শ’ থেকে ৭শ’ টাকা দিয়ে ফসলি মাঠের ধান কাটাতেন কৃষকরা। ওই শ্রমিকদেরকে ধান কাটা ও মাড়াই শেষ না হওয়া কৃষকরা বাড়িতে রাখতেন তাদেরকে। কিন্তু করোনাভাইরাস সংকটে এবার এক জেলা থেকে অন্য জেলায় ধান কাটার শ্রমিকরা আসছেন না। এ জন্য পাকা ধান কাটতে সমস্যা হচ্ছে কৃষকদের।
উপজেলার বাশাইল গ্রামের কৃষক জয় সুত্রধর বলেন, দুই বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। জমির ধান পাকায় বুধবার এলাকার ধান কাটার শ্রমিক নিয়ে ধান কাটা শুরু করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার ক্ষেতের ধান ভালো হয়েছে। এ জন্য আমরা খুশি।
উপজেলা কৃষি অফিসার রিয়াজুর রহমান জানান, এ উপজেলায় এবার ৬ হাজার ১৪৯ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। ৬ হাজার ৪৮১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার এ উপজেলায় বোরো ধানের বাস্পার ফলন হয়েছে। এ উপজেলার মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে অন্য স্থানে কয়েক মেট্রিকটন ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। কৃষকরা ধান টাকা শুরু কৃষকদের মুখে হাসি ফুটেছে।