শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক চিকিৎসকের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ২৩:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেকজন চিকিৎসকের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে দুই চিকিৎসকের করোনাভাইরাস সনাক্ত হলো।
ডা. রাশেদ আল মামুন জানান, মঙ্গলবার তার স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা টেস্টের জন্য নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানা হয়েছিল। বুধবার সকালে প্রদত্ত ফলাফলে দেখা যায় তার করোনা পজেটিভ। এ নিয়ে দুই চিকিৎসকের করোনা শনাক্ত হলো বলে তিনি জানান।