ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত
×

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ২৩:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিরাজগঞ্জের সলঙ্গায় দু’টি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। 

বুধবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছ কুষ্টিয়া জেলা সদরের সাজানগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, মহাসড়কের উক্ত স্থানে ঢাকা থেকে পাবনাগামী সয়াবিন তেলবাহী ট্রাকের সাথে ও কুষ্টিয়া থেকে বগুড়া গামী ধানের কুড়াবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কুড়া পরিবহনকারী ট্রাকের হেলপার মারা যান। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

×