সেনাবাগে এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত
ফাইল ছবি
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ২৩:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন । নোয়াখালী আব্দুল মালেক উকিল সরকারি মেডিকেল কলেজের পিসি ল্যাবের পরীক্ষায় এ রিপোর্ট জানা যায়।
আক্রান্ত ব্যক্তি উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫৬ বছর বয়সী এক ব্যক্তি অসুস্থতা বোধ করলে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসনে। সন্ধ্যায় তার করোনা শনাক্ত হয়। তার ছেলেরা বিভিন্ন স্থানে চাকরি করেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে তাদের কারও সংস্পর্শে তিনি আক্রান্ত হয়েছেন। বাড়ি লকডাউন ঘোষণা করে পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে।