ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মাগুরায় ১৭৫০ মোটর শ্রমিকের পাশে খাদ্যসহায়তা নিয়ে এমপি শিখর

মাগুরায় ১৭৫০ মোটর শ্রমিকের পাশে খাদ্যসহায়তা নিয়ে এমপি শিখর
×

মোটর শ্রমিকদের জন্য এমপি সাইফুজ্জামান শিখরের খাদ্য সহায়তা- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৬:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মোটরযানের ১৭৫০ কর্মহীন গাড়ি চালক ও অন্যান্য শ্রমিকের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ালেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বুধবার সকালে মাগুরায় মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন তিনি।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কর্মহীন এসব শ্রমিকরা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সহায়তা না পাওয়ায় ব্যক্তি উদ্যোগে সাইফুজ্জামান শিখর তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সকালে এ খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক বাবু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্যা।

মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্যা বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে প্রায় সব ধরনের মোটরযান বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রাস্ত শ্রমিকরা। কিন্তু কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কোন সহায়তা না পাওয়ার বিষয়টি জানতে পেরে সাইফুজ্জামান শিখর এমপি ব্যক্তি উদ্যোগে তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি ১৭৫০ জন বেকার শ্রমিকের প্রত্যেককে ৮ কেজি চালসহ বিভিন্ন খাদ্য উপকরণ উপহার হিসেবে দিয়েছেন।

আরও পড়ুন

×