ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চট্টগ্রামে আইসিইউতে চিকিৎসাধীন আরেক করোনা রোগীর মৃত্যু

চট্টগ্রামে আইসিইউতে চিকিৎসাধীন আরেক করোনা রোগীর মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৮:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ৭৬ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ৯ মে এই নগরের বেসরকারি পার্কভিও হাসপাতাল থেকে ওই রোগীকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে তিনি স্ট্রোক করেছিলেন। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। 

আরও পড়ুন

×