খুলনায় আরও ৩ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৯:০৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনার ল্যাবে মোট ৩৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার খুলনার ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩ জনের পজেটিভ শনাক্ত হয়। তারা হলেন যশোর জেলার মনিরামপুরের হোসাইন আলী, বাগেরহাটের কচুয়ার সজল কুমার পাইক ও নড়াইলের কাজদিয়ার শেখ আলীম মিয়া।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানিয়েছে, এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট ২৪৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো।