চাঁদপুরে পুলিশ-শিক্ষকসহ করোনায় আক্রান্ত আরও ১২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৯:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁদপুরে পুলিশ সদস্য, কলেজ শিক্ষক, স্কুলছাত্রসহ আরও ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সর্বশেষ বুধবার ১০১ জনের নমুনার রিপোর্টে ১২ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ১১ জনই চাঁদপুর পৌর এলাকার এবং একজন মতলব উত্তর উপজেলার। বাকী ৮৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বুধবার চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জনে। এরমধ্যে চারজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৪ জন। বাকী ৪২ জন হাসপাতালের আইসোলেশন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন জানান, আক্রান্তদের মধ্যে পুলিশের একজন সদস্য, একজন কলেজ শিক্ষক এবং তার শিশু সন্তান হাসান আলী স্কুলের ছাত্র, একজন ল্যাব টেকনেশিয়ান, একজন আল্ট্রাসনোগ্রাম অ্যাসিসট্যান্ট রয়েছেন। আর আগে যারা পজেটিভ ছিলেন তাদের পরিবারের সদস্য আছেন ৩ জন।
এরআগে সাধারণ মানুষের পাশপাশি চাঁদপুরে ৯ জন পুলিশ সদস্য, একজন ইউএনও, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন।