পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৯:৫৮ | আপডেট: ১৩ মে ২০২০ | ১০:৩১
ময়মনসিংহের ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের আমিরাবাড়ী নামাপাড়া গ্রামে মাছের খামারে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে ত্বাকী মৎস্য খামার নামের ওই খামারের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী খামার মালিক।
জানা গেছে, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের আমিরাবাড়ী নামাপাড়া গ্রামে গড়ে উঠা ত্বাকী মৎস্য খামারের দেড় একর জমির একটি পুকুরে মঙ্গলবার রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রযোগ করে। ফলে পুকুরের প্রায় ৪৪ হাজার তেলাপিয়া মাছ মারা যায়। এতে আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিক মতিউর রহমান সাখাওয়াতের। পরে তিনি বিষয়টি ত্রিশাল থানা পুলিশকে জানান।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।