চাঁদাবাজরি ঘটনা ভাইরাল হওয়ায় শাহজাদপুর থানার এএসআই ক্লোজড
সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ১০:২৫ | আপডেট: ১৩ মে ২০২০ | ১০:৩৪
সিরাজগঞ্জের শাহজাদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেনকে ক্লোজড করা হয়েছে।
চাঁদাবাজির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার দায়ে মঙ্গলবার রাতে ক্লোজড করা হয়েছে তাকে। পুলিশ সুপারের নির্দেশে বুধবার
পুলিশ লাইন্সে সংযুক্ত হন তিনি।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, শাহজাদপুরে এক ব্যক্তির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ঘটনাটি
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার দায়ে এএসআই মনির হোসেনকে ক্লোজড করা হয়েছে।