ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বগুড়ায় চিকিৎসকসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

বগুড়ায় চিকিৎসকসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ মে ২০২০ | ১০:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় এবার এক চিকিৎসকসহ আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি চারজনের দুই জন পুলিশ কর্মকর্তা এবং অপর দুজন ব্যাংক কর্মকর্তা। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাত ৯টায় নতুন করে ওই পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৫ জনের মধ্যে ব্যাংক কর্মকর্তা দুজনের একজন ঢাকাফেরত এবং অপরজন নারায়গঞ্জ থেকে এসেছেন। দুই পুলিশ এবং চিকিৎসক করোনায় আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন।

বুধবার ৫ জনসহ বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জন। তাদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

আরও পড়ুন

×