ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রংপুরে পুলিশ-আনসারসহ আরও ২২ জনের করোনা শনাক্ত

রংপুরে পুলিশ-আনসারসহ আরও ২২ জনের করোনা শনাক্ত
×

রংপুর অফিস

প্রকাশ: ১৪ মে ২০২০ | ০৬:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় পুলিশ, আনসারসহ  নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। 

তারা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩ আনসার সদস্য, রংপুর পুলিশ লাইন্সের ৬ পুলিশ সদস্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক পুিলশ সদস্য,  মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া (৩২), রংপুর নগরীর গোমস্তপাড়ার এক যুবক (২০), আদর্শ পাড়ার একই পরিবারের এক নারী (২৬) ও এক কিশোরী (১৪), গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ির এক নারী (৪১), এক যুবক (২৯), কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৩২), মিঠাপুকুর উপজেলার এক কন্যা শিশু (৪)। এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে। এছাড়া লালমনিরহাট পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক (৩০), সদর হাসপাতালের এক কর্মচারী (৫২), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক পুরুষ (৩১) ও এক যুবতী (২৩) রয়েছেন । বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে এই ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বলেন, রংপুর মেডিকেল কলেজে বৃহস্পতিবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ২২ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন

×