গোপালগঞ্জে নতুন করে ২ জনের দেহে করোনা শনাক্ত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২০ | ২৩:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোপালগঞ্জে নতুন করে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন টুঙ্গিপাড়া আরেকজন কাশিয়ানী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।
শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে এরই মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ৩৬ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।