নবীনগরে ১৫শ’ অসহায় পরিবারে ঈদসামগ্রী বিতরণ
ফাইল ছবি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০১:৫৬ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৪:১৮
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে ১৫শ’ অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন সরকারের ব্যক্তিগত উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রীর মধ্যে রয়েছে- সেমাই, চিনি, দুধ, সাবানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা, মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজাহারুল হক খোকন, সাবেক সভাপতি আবদুল বাড়ি সরকার, ইউপি সদস্য আবদুল কুদ্দুস ও ইব্রাহিম, আলামীন খন্দকার, আবুল কালাম খন্দকার, শহিদুল হক সবুজসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।