ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জ্বর-সর্দিতে আক্রান্ত সা‌বেক রেলও‌য়ে কর্মকর্তার মৃত্যু

জ্বর-সর্দিতে আক্রান্ত সা‌বেক রেলও‌য়ে কর্মকর্তার মৃত্যু
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০২:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের রায়পুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সা‌বেক রেলও‌য়ে কর্মকর্তা ৬৩ বছরের বৃদ্ধ মোজাম্মেল হোসেন। শ‌নিবার সকা‌লে উপজেলার বামনী ইউ‌নিয়‌নের কাঞ্চনপুর গ্রা‌মে নিজ বাড়িতে মারা যান তিনি। মোজাম্মেল ওই এলাকার মৃত মোহাম্মদ উল‌্যার ছে‌লে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল গফফার। তিনি জানান, ক‌য়ের দিন আগে তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। সে রির্পোট এখোনো আসেনি। এরই মধ্য তার শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা বেড়ে যায়। মারা যাওয়ার পর বিষয়টি তাকে বৃদ্ধের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন।

জানা গেছে, গত ১৩ মে লকডাউনের মধ্যেই তি‌নি ঢাকা থে‌কে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে আসেন। পরে তিনি রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন। এর মধ্যে করোনাভাইরাস আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ ক‌রা হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই শনিবার সকালে মারা যান তিনি।

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, লকডাউনের মধ্যে ১৩ মে সা‌বেক রেলও‌য়ে কর্মকর্তা মোজাম্মেল হোসেন ঢাকা থেকে রায়পুরে চলে আসেন। এসময় তার প্রবেশ পথে বাধা দেওয়া হলে তিনি ফেরত গিয়ে অন্য সড়ক দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর বৃহস্পতিবার তার বাড়ি লকডাউন করা হয়। শনিবার তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন

×