ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৩:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ইয়াবা ব্যবসায়ী ছিলেন।

শনিবার ভোর ৪টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা  ঘটে। 

আরিফুল টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার বাসিন্দা। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার ভোরে মেরিন ড্রাইভের  মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাট এলাকায় ইয়াবার চালান পাচার হচ্ছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পাচারকারীর সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। একপর্যায়ে তারা পিছু হটলে আরিফের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন-এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।


আরও পড়ুন

×