ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে রেলের তেল বিক্রির সময় খালাসি আটক

ঈশ্বরদীতে রেলের তেল বিক্রির সময় খালাসি আটক
×

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৩:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের জ্বালানি তেল বিক্রি করার সময় রোকন উদ্দিন নামের একজন খালাসিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

শনিবার দুপুরে শহরের স্টেশন রোডের ফকিরের বটতলায় একটি দোকানে তেল বিক্রির সময় তাকে আটক করা হয়। 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, ডিইএন-২ অফিসের একটি গ্যাংকার চালানোর জন্য ঈশ্বরদী লেকোসেড থেকে ৪ ড্রাম ডিজেল গ্যাংকারের জন্য আনা হয়। কিন্তু সেই তেল অফিসে না নিয়ে রাস্তার পাশের একটি তেলের দোকানে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে গিয়ে খালাসি রোকনউদ্দিনকে আটক ও ৬৪৪ লিটার তেল উদ্ধার করা হয়। 

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  



আরও পড়ুন

×