ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রায়পুরে করোনা উপসর্গ নিয়ে সাবেক রেলওয়ে কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

রায়পুরে করোনা উপসর্গ নিয়ে সাবেক রেলওয়ে কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৩:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের রায়পুরে করোনার উপসর্গ নিয়ে মোজাম্মেল হোসেন (৬৩) নামের সাবেক এক রেলওয়ে কর্মকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান মোজাম্মেল হোসেন। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে একই উপসর্গ নিয়ে গেছেন রায়পুর পৌর শহরের এক ডাব বিক্রেতা মিজানুর রহমান। শনিবার তাদের দাফন সম্পূর্ণ হয়েছে।
লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আব্দুল গফফার এসব তথ্য নিশ্চিত করেছেন।
মোজাম্মেল হোসেনের পারিবারিক সূত্রে জানা যায়, তিনদিন আগে তিনি ঢাকা থেকে জ্বর,সর্দি-কাশি,গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে আসেন। এ অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে তিনি মারা যান।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, মৃত মোজাম্মেল হোসেন বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভূগছিলেন। এ কারণে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। সেই রির্পোট এখনও আসেনি। এ পরিস্থিতিতে শনিবার সকালে তিনি মারা যান। এছাড়া একই উপসর্গ নিয়ে মারা গেছেন রায়পুর পৌর শহরের ডাব বিক্রেতা মিজানুর রহমান।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, লকডাউনের মধ্যে ১৩ মে মোজাম্মেল হোসেন ঢাকা থেকে রায়পুরে চলে আসেন। এসময় তার প্রবেশ পথে বাধা দেওয়া হলে তিনি অন্য সড়ক দিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। খবর পেয়ে বৃহস্পতিবার তার বাড়ি লকডাউন করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। এছাড়া আরেকজন একই উপসর্গে মারা যান। তিনি বলেন, মৃত দুজনের বাড়িসহ আশেপাশের প্রায় অর্ধশত বাড়ির দু’শতাধিক লোককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন আব্দুল গফফার জানান, করোনা পরীক্ষার জন্য মৃত দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, জেলায় নতুন করে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা, কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের একজন স্বাস্থ্য কর্মীসহ আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ জনে পৌঁছেছে।



আরও পড়ুন

×