টঙ্গীতে ইটের স্তুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৪:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
টঙ্গীতে পরিত্যক্ত ইটের স্তুপ থেকে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার মধুমিতা রেল গেইট এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু চাঁদনি আক্তার সুনামগঞ্জ জেলার শাললা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।
পুলিশ ও মামুন জানান, চাঁদনি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। শুক্রবার দুপুর থেকে চাঁদনি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।শনিবার বেলা সাড়ে ১১টায় এলাকার লোকজন শিশুর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর পরিত্যক্ত ইটের স্তুপের মধ্যে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।