ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দোহারে দরিদ্রদের ঈদ উপহার দিল ডলি গ্রুপ

দোহারে দরিদ্রদের ঈদ উপহার দিল ডলি গ্রুপ
×

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৬:২২ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৬:২২

ঢাকার দোহার উপজেলায় ডলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীনের নিজস্ব অর্থায়নে দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ চলছে। ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের অনুরোধে করোনাভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নয়াবাড়ি ও মাহমুদপুর ইউনিয়নে প্রায় ২২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

শনিবার নয়াবাড়ি ইউনিয়নে দিনব্যাপী কর্মহীন, হতদরিদ্র ও অসহায় সাড়ে ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ডলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ নাসির উদ্দীন।

সকাল থেকে বিকাল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে মাহমুদপুর ইউনিয়নের ১৫শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাউল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি আলু, এক কেজি লবন, এক কেজি সয়াবিন তৈল ও একটি করে সাবান দেওয়া হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মেসার্স ডলি গ্রুপের পরিচালক হায়দার আলী, আব্দুল সালাম মৃধা, নবদ্বীপ টিকাদার, মুনির মোল্লা প্রমুখ।

আরও পড়ুন

×