ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মুরাদনগরে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগীর মৃত্যু

মুরাদনগরে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগীর মৃত্যু
×

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৬:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রথম শনাক্ত হওয়া করোনা রোগী লিটন মিয়া মারা গেছেন। শনিবার দুপুরের দিকে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত ২৪ এপ্রিল মুরাদনগর উপজেলায় প্রথম দুজনের শরীরে করোনা পাওয়া যায়। লিটন তাদের একজন।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলম বলেন, করোনা শনাক্তের পর থেকে জ্বর, সর্দি, কাশি এবং বুকব্যথা নিয়ে নিজ বাড়িতে আইসোলেশনে তাকে রাখা হয়। পরে ল্যাবে পাঠানো দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। তৃতীয় বার পাঠানো রিপোর্টের ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌছায়নি তাই বলা মুশকিল তিনি করোনায় মারা গেছেন কিনা।

মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস জানান, মুরাদনগর উপজেলায় প্রথম তিনি করোনায় আক্রান্ত হলেও দ্বিতীয়বার পাঠানো নমুনায় তার রিপোর্ট নেগেটিভ আসে। তার দাফনের জন্য বাড়তি সতর্কতা হিসেবে স্বেচ্ছাসেবী ও ইসলামিক ফাউন্ডেশনের টিমকে বলা হয়েছে।

আরও পড়ুন

×