কাশিমপুর কারাগারে করোনার উপসর্গ নিয়ে কয়েদির মৃত্যু
গজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৭:১৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ এ করোনার উপসর্গ নিয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোনা চোরাচালন মামলার মারা যাওয়া ওই বন্দীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা জানান, বুধবার বিকেলে জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। জ্বর ছাড়া তেমন কোনো উপসর্গ ছিল না। তবে করোনা কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে ।