ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৭:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শনিবার দুপুরে নগরের ডবলমুরিং থানার চৌমুহনী মোড়ে বিক্ষোভ করেন তারা। এ সময় প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা নগরের দক্ষিণ আগ্রাবাদ পানওয়ালাপাড়ার অ্যাডভেঞ্চার অ্যাপারেলের কর্মী। 

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, বকেয়া বেতনের দাবিতে কিছু শ্রমিক সড়ক অবরোধ করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শ্রমিকদের দাবি দাওয়া শুনে মালিক পক্ষের সঙ্গে কথা বলেে পুলিশ। মালিক পক্ষ বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে চলে যান।

আরও পড়ুন

×